কলার মোচা দিয়ে নানা পদ রান্না করা যায়। তবে চেনা স্বাদের বাইরে একটু ভিন্ন কিছু খেতে চাইলে বানিয়ে নিতে পারেন কলার মোচার চপ।
কলার মোচা
কলা আমাদের সুস্বাস্থ্য রক্ষায় কতটা জরুরি তা সবাই জানি। তবে কলার ফুলও যে শুধুই সুস্বাদু তা নয়, এতেও রয়েছে হাজার পুষ্টিগুণ। তাই মোচাকেও এবার থেকে আর অবহেলা নয়। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রনে কলার মোচা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ফল হিসেবে কলার উপকারিতা আমাদের সবারই কমবেশি জানা।